চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী মো. শাহজাহান (৩৬) ও মো. হানিফ (২৭) নামে দুজনকে পৃথক ঘটনায় পাঁচটি করে মোট ১০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে, এসআই মো. শরীফ উল্লাহ শামশুল আলম (৫৩) নামে আরেক ব্যক্তিকে ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নম্বর-৭, তারিখ ৫ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
