উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন সমাজসেবক ও রাজনীতিবীদ নুরুল আবছার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:৩৫

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে দাতা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পদুয়া মোলভী পাড়ার কৃতী সন্তান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার।

তিনি দাতা সদস্য হওয়ার নির্ধারিত অর্থের চেকের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফেরদৌসের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা কেবল একটি অনুদান নয়, বরং আগামী প্রজন্মের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একটি ইতিবাচক বিনিয়োগ।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফেরদৌস বলেন, নুরুল আবছার এই বিদ্যালয়ে দাতা সদস্য শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় সামিল হয়ে অনন্য দুষ্ঠান্ত স্থাপন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা শিক্ষকদের একার দায়িত্ব নয়। শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলা সম্ভব।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নুরুল আবছার তার অনূভুতি ব্যক্ত করে বলেন, এই বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অগ্রযাত্রায় নিজেকে জড়িত করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে ব্যক্তি ও পরিবারের এমন দায়িত্বশীল অংশগ্রহণ আরও বিস্তৃত হোক, এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শিক্ষার উন্নয়নে এমন দায়িত্বশীল অংশীদারত্বই আমাদের আগামীর পথচলার প্রেরণা।