দক্ষ প্রশাসক, টেকসই উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পদুয়ায় চেয়ারম্যান পদে লড়তে চান কাজী মোহাম্মদ জসিম উদ্দীন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৪

রায়হান সিকদার,লোহাগাড়াঃ দক্ষ প্রশাসক, বৈষম্যহীন টেকসই উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর উপর ভরসা, জনগণের দোয়া নিয়ে আগামী পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন পদুয়া ফরিয়াদেরকুল গ্রামের কৃতি সন্তান কাজী মোহাম্মদ জসিম উদ্দিন।

আসন্ন পদুূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও ইতিবাচক সাড়া ফেলেছেন কাজী মোহাম্মদ জসিম উদ্দিন। পাচ্ছেন জনসমর্থন ও ভালোবাসা।

তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। তিনি একজন নির্যাতিত ব্যক্তি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী শাখা চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য, আইবিডব্লিউএফ এর লোহাগাড়া উপজেলা শাখার
সাধারণ সম্পাদক, হিউম্যান রাইটস ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি, বার আউলিয়া প্রি ক্যাডেট ইউ: এর প্রতিষ্ঠাতা সদস্য ও সেক্রেটারি,
বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিদ্যোৎসাহি সদস্য পদুয়া দারুস সুন্নাহ কামিল মাদরাসা। আজীবন সদস্য চট্টগ্রাম তামাকুমনডি লাইন বণিক সমিতি ও লোহাগাড়া সমিতিসহ সামাজিক ও শিক্ষামূলক কাজে নিজেকে সম্পৃক্ততা রেখেছেন।

অবহেলিত পদুয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, সেবা, জবাবদিহিতা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের স্থানীয় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। তার গতিশীল নেতৃত্ব এবং জনসেবামূলক মানসিকতা এলাকার যুবসমাজ ও মুরুব্বীদের মাঝে আশার সঞ্চার করেছে। ​মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান।

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।

পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, এলাকার মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কোনো ধরনের ছাড় না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে সঠিক পথে রাখতে পাড়ায় পাড়ায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা হবে।ইউনিয়নের প্রতিটি স্কুল ও কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার পাশাপাশি এলাকার গ্রামীণ রাস্তাঘাট পাকা ও সংস্কার করা হবে যাতে জনসাধারণের যাতায়াত সহজ হয়।

তিনি আরও বলেন, দলমত কিংবা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে গিয়ে এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তিনি পদুূয়া ইউনিয়নকে একটি সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চান।

​কাজী মোহাম্মদ জসিম উদ্দিন আরও বলেন, ইউনিয়নের দুস্থ, বয়স্ক, এবং বিধবা নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে সরকারি ভাতা ও কার্ড বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে যেমন প্রকৃত সহায়তার অভাবগ্রস্ত মানুষ অনেক সময় বঞ্চিত হয়েছে, সেটির পুনরাবৃত্তি রোধ করে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে বা উন্মুক্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত হকদারদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,আপনাদের সবার দোয়া নিয়ে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করব ইনশাল্লাহ। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে সবসময় আপনাদের সেবা করে যাবো। মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করাটাই আমার অঙ্গীকার।

পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ জসিম উদ্দিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।