রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়কের অংশে ৪ লাইনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে তিনি এই কাজ পরিদর্শন করেন। সড়কের দুপাশের অংশ ঘুরে দেখেন। কোন ধরণের নিম্মমানের কাজ হচ্ছে কিনা সেটিও ঘুরে দেখেন।
আরও পড়ুন
পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ, দোহাজারির নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ,উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারি,উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল আলম,উপজেলা জামায়াতের সেক্রেটারি, পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনম নোমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, পদুয়ার কৃতি সন্তান সমাজসেবক নুরুল ইসলাম সিকদারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী বলেন, সড়কটির সমস্যা ছিলো দীর্ঘদিনের। এটি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার গঠনের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে কাজ চলমান রয়েছে। সড়কটি আগে ছোট সরু ছিল, লবণের পানির কারণে চলাচল করতো রাতের বেলায়, পিচ্ছিল হয়ে যায়। সড়কটিতে বার বার দুর্ঘটনায় শিকার হতে হয়েছে অনেককেই। সড়কে একদিনে ১৭জনের অধিক লোক মারাও গিয়েছিল। ইনশাল্লাহ সড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে ৪লাইনের কাজ সমাপ্তের পথে। পিচটা হয়ে গেলে কাজ পুরোটাই শেষ হবে। তিনি আরও বলেন,ইতিমধ্যে ৬০ ভাগের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২মাসের মধ্যে আরকান সড়কে অনন্য রাস্তায় পরিণত হবে। সড়কে কেরানিহাট থেকে লোহাগাড়ার শেষ সীমানা পর্যন্ত সড়কের প্রসস্থকরণের কাজও দৃশ্যমান হবে। কাজটা গুনগত মানের হওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
