চট্টগ্রামের লোহাগাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় দুই শক্তিশালী দল প্রতিদ্বন্দিতা করেন লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ বনাম পেকুয়া উপজেলা ফুটবল একাডেমী।
খেলায় লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ ১গোলে বিজয়ী হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বায়েজিদ বিন-আখন্দ।
প্রীতি ফুটবল ম্যাচের প্রধান সমন্বয়কারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।
গেস্ট অব অনার ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক, পদুয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন,লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, দক্ষিণ জেলা পেশাজীবি দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পদুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার, বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম শাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসএম চিশতি, উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম জকরিয়া, ওয়েল ফুড লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী
মোহাম্মদ সেলিম,সিজলের পদুয়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর, খোরশেদ আলম সিকদার, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মাঠের অনেক ঐতিহ্য রয়েছে। এ মাঠকে সংস্কারের জন্য,আগামীতে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন মোরসেল মাহমুদ , আরিফ উদ্দিন ও কফিল উদ্দিন।
খেলা পরিচালনা করেন বার আউলিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর। সহকারি রেপারি ছিলেন মাস্টার মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ জিয়াবুল।
খেলা ধারা বর্ণনায় ছিলেন আবদুস ছবুর ও জাহেদুল ইসলাম। খেলায় এছাড়াও ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
