চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ০১:০১

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্বভার গ্রহণের সময় নবনিযুক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রেঞ্জে যোগদানের আগে জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এসআরইউ) হিসেবে দায়িত্ব পালন করেন।
আশা করা হচ্ছে, নবনিযুক্ত ডিআইজির বলিষ্ঠ ও সুদক্ষ নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।