যুবকরাই আদর্শ সমাজ গঠনের অন্যতম শক্তি এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার আমিরাবাদস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের হল রুমে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমান এর সঞ্চালনায় দরসূল কোরআন পরিবেশন করেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
আরও পড়ুন
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের, সাবেক আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী,আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর আধ্যাপক মোহাম্মদ হাসান, কর্মপরিষদ সদস্য,আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী , সাবেক ছাত্র নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার,
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ মোহাম্মদ শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, মাস্টার শহিদ, সাইদুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরীসহ আমিরাবাদ যুব বিভাগের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,যুবকরা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যখন এই দেশের শাসকরা দেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকার হরণ করে তখনই এই দেশের তরুণ যুবকরা রাজপথে ঝাপিয়ে পড়ে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে।
