রাউজানে বন্যার্তদের সহায়তায় মাঠে যুবদল, অংশ নিলেন হুমাম কাদের চৌধুরী

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ২১:১৩

বন্যার পানিতে বিপর্যস্ত রাউজানের বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ যখন এখনো কাটেনি, তখন দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চলমান ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি ও বড়বাড়ি পাড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, রাউজান পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান জুয়েল, পৌরসভা যুবদলের সহসভাপতি সৈয়দ ফয়সাল রনি, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, যুবদল নেতা হোসেন, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদার আলী, রাউজান পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পিংকু, রাউজান পৌরসভা ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, যুবদল নেতা হাসেম, আবদুল খালেক, আবদুল করিম, মোরশেদ রকি, রবিউল হাসান রবি, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সায়েম, শাহিন, আজগর, আইমন, সাদ্দাম, মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দুর্গত এলাকার মানুষের পাশে থাকার এ উদ্যোগ অব্যাহত থাকবে।