রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫ ২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩১জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ মজুমদার পাড়াস্থ সার্বজনীন কালি মন্দিরের সামনে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত অরুণ জল দাশ ওই এলাকার মৃত পশুরাম দাশের পুত্র এবং পেশায় একজন তবলা ম্যান।
এলাকার বাসিন্দা রুবেল চক্রবর্তী বলেন, সকাল ১১টার দিকে বিপ্লব আর আমি মন্দিরে আসি। মন্দিরের সামনে পুকুরে ঘাটে আমরা দুইজন বসে গল্প করছিলাম। হঠাৎ আমার সাথে থাকা বিপ্লব পুকুরের এক প্রান্তে মাথা দেখতে পান। মানষের মত লাগছিল। পরে স্থানীয় এলাকার মানুষদের কে খবর দেওয়া হয়। পুকুর থেকে লাশ উদ্ধার করে মন্দিরের সামনে রাখা হলে অরুন জল দাশ নামে ব্যক্তি নিশ্চিত করা হয়।
নিহতের ভাই সুভাশ জল দাশ বলেন, আমার ভাই অরুন বিয়ে করে নাই। সে তবলা বাজায়। স্থানীয় লোকজন পুকুরে আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে এসে দেখি আমার ভাইয়ের মৃতদেহ।
স্থানীয়রা লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, এসআই লিটন,গোপেশ ও এএসআই রিয়াজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা এখনো কিছু জানতে পারিনি। পোস্ট মডেমের রিপোর্ট হাতে পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
