বারমাসিয়া নন্দীপাড়া শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ০২:৪৬

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বারমাসিয়া নন্দীপাড়া যুব সংঘের পরিচালনায় ‘শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) নন্দীপাড়াস্থ বাদল মেম্বারের বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকে শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা হয়। এ ছাড়া বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বিশেষ পূজা ও প্রার্থনা, শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, গীতার শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সনাতন সংস্কৃতি নিয়ে আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আশীষ চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে শ্রী প্রভাস কুমার দে এবং প্রধান বক্তা হিসেবে ডা. স্বপন কুমার দত্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, ডা. মিন্টু দে ছোটন, বাবলা কুমার দে, পার্থ ঘোষ, দয়াল শীল, বাদল কান্তি নন্দী ও সুপ্রিয়া নন্দী।

আলোচনা সভায় বক্তারা বলেন, নৈতিকতাসম্পন্ন আলোকিত প্রজন্ম গড়ে তুলতে ছোটবেলা থেকেই শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের ও সমাজের কল্যাণে তরুণ সমাজকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তারা।

ছোটন নন্দীর সভাপতিত্বে এবং সজল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামল নন্দী, রঞ্জিত চৌধুরী, জুয়েল মনি পাল, মিঠু পাল, লিটন দে, মিলন নন্দী, কৃষ্ণধন শীল, অনুপম ভট্টাচার্য, দয়াল দে, রুবেল ধর, সুমন দে, পলাশ গুহ, প্রণজিত সেন, চন্দন শিকদার, সুমন নন্দী, চন্দন নন্দী, শুভ নন্দী, পল্লব দে, শম্ভু নন্দী, লক্ষণ নন্দী, মনি নন্দী ও প্রিয়াল নন্দী। এ ছাড়া প্রতিষ্ঠানের গীতা শিক্ষক অপূর্ব দে, অমিত নন্দী, জনি নন্দী, অভি নন্দী ও শান্ত নন্দীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।