রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিদ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলায়
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে দোআ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০আগস্ট সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী।
মাদ্রাসার অধ্যক্ষ আ.ন. ম নোমানের সভাপতিত্বে মাওলানা মহি উদ্দীন ও প্রফেসর আব্দুল্লাহ`র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সূফী ফতেহ আলী ওয়াইসী মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম হামিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্টার আশরাফুল মাওলা,সহকারী অধ্যাপক আব্দুল কাদের, পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
অনুষ্ঠান মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী,সমাজসেবক নুরুল ইসলাম সিকদার বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহানবী (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সৎ, দক্ষ, মানবিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। তাহলেই মহানবী (সাঃ)-এর জীবন ও শিক্ষা অনুসরণের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালসা করেন প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আহমদ কবির।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙনে গাছের চারাও রোপন করা হয়।
