ডান পা হারানো চুনতির সেই রায়হানের পাশে দাঁড়ালেন লোহাগাড়ার ইউএনও

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২

রায়হান সিকদার, লোহাগাড়াঃ ঢাকায় সিন্ডিকেট চক্রের হাতে ডান পা কেটে নেওয়া লোহাগাড়ার চুনতি সাতগড় নয়া পাড়ার বাসিন্দা দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে মোঃ রায়হান(১২) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

১৪সেপ্টেম্বর(সোমবার) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ অর্থ প্রদান করা হয় এবং রায়হানের ভবিষ্যতে পড়ালেখার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।

এসসয় উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের বিধান মিত্র ও সিএ মোঃ হেলাল ও লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কায়ছার উদ্দিন আরিফসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, গণমাধ্যম কর্মীর মাধ্যমে বিষয়টি জেনেছি, পা হারানো রায়হানের পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন। মহান আল্লাহর কাছে শোকরিয়া ছেলেটিকে তার পরিবারের কাছে ফেরত দিয়েছ। আমি বিষয়টি শুনে খুব ব্যতিত হয়েছি, ঘটনাটি খুব হৃদয়বিদারক। তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, আমার অফিসে তার বাবার সাথে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পা কেড়ে নেওয়া রায়হান কে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবা অফিসারের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নিয়েছি,তাকে স্থায়ীভাবে কিছু করা যায়। অঙ্গহানি হয়েছে তার জন্য শারিরিক ভাবে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করবো। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তার পড়ালেখার জন্য ১৮বছর পুর্ণ হওয়া পর্যন্ত তার পাশে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে।

ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ আরো বলেন, ছেলেটি মানসিক ভাবে ভেঙে না পড়ে সে বিষয়ে মনিটরিং করা হবে। পারিবারিক ভাবে কোন ধরণের হয়রানীর শিকার না হয়। তার জন্য সবসময় উপজেলা প্রশাসন পাশে রয়েছে। তার পরিবার যদি কোন ধরণের নিরাপত্তাহীনতায় দেখা দিলে আমরা অবশ্যই সবসময় তার পাশেই থাকবো।

ছেলের বাবা নাজিম উদ্দিন বলেন, আমাকে সকালে ইউএনও স্যার কল দিলে আমি যোগাযোগ করি। সন্ধ্যায় স্যারের কাছে আমার ছেলেকে নিয়ে আসি। ইউএনও স্যার আমার ছেলেকে আর্থিক সহায়তা দিয়েছে এবং পড়ালেখার খরচও বহন করবে বলে প্রতিশ্রুতিও দেন। আমি ইউএনও স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।