লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবা ও মাইক্রোবাস জব্দ, একজন আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়ায় একজন কে আটক করেছে থানা পুলিশ। এসসয় ১৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নাঈমুর রহমান শাকিল (২৪)। সে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সাইচাপাড়া জগন্নাথপুর এলাকার নজরুল ইসলাম ছেলে।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে থানার এসআই মাঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী একটি সাদা রঙের মাইক্রোবাস যাহার রেজিঃ নং (ঢাকা মেট্রো- চ -১২-২৪৯৭) গাড়িটি থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি মাইক্রোবাস জব্দ করে।এসময় একজন কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

​
​লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।