চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রাতারকুল ১নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মসুল ইসলামের বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ান। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় টিন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
