ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফে মাইজভান্ডার দরবারের উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮তম মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর উরস শরিফ উপলক্ষে প্রস্তুতি সভা, মিলাদ ও জিকিরে-সেমা মাহফিল শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আজিজ আসিফের সঞ্চালনায় সভাপতি মুহাম্মদ শাহাজান উদ্দীন শান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি।
বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার আহমদ হোসেন।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য ও শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ লোকমান হোসেন (ফকির)।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা নিয়ে এ মহতী আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মুহাম্মদ আবদুস সালাম মেম্বার, মুহাম্মদ ফুল মিয়া, কৃষ্ণ ধন শীল, সাংবাদিক শ্যামল নন্দী,আহমদ হোসেন, মিলন নন্দী, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হুমায়ুন, সরওয়ার কামাল মুন্সি, জিয়াউর রহমান, খোরশেদ আলম, মুহাম্মদ শহিদুল, শাহেদ আলী, শাহাদাৎ হোসেন বাবলু, শাহাবুদ্দিন, মাজহারুল ইসলাম নয়ন বিশ্ব নন্দীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা ও মিলাদ শেষে অনুষ্ঠিত জিকিরে সেমা মাহ্ফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমি গোষ্ঠীর সদস্য মুহাম্মদ আলামিন হোসেন সাকিন ও মুহাম্মদ জোয়েল।
মাহ্ফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
