চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ নওশেদ আলম (নওশেদ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ার ও চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশেদ আলম মিরসরাই উপজেলার ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নওশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে।
