ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালনের প্রস্তুতি নিয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলা সদরে একটি রেস্টোরেন্টের ভিআইপি হল রুমে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্ণাট্য র্্যালী সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক খলিল চৌধুরী।
সভায় উপজেলার ৯ইউনিয়নের সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীগণ, লোহাগাড়া উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সভায় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে পালনে নেতৃবৃন্দ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বক্তারা।
