পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্মকর্তা ও লোহাগাড়া থানার সাবেক ওসি জাকের হোসাইন মাহমুদ।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত জাকের হোসাইন মাহমুদকে আন্তরিক অভিনন্দন জানান সিএমপি কমিশনার। নতুন পদমর্যাদায় তাঁর ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ এর আগে চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পদোন্নতির খবরে লোহাগাড়ার বিভিন্ন মহলে আনন্দ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
