খোরশেদ আলম ভুট্টু। লোহাগাড়া উপজেলার কলাউজান ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর থেকে তিনি এলাকার শালিসী বৈঠক ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকায় ইতিমধ্যে প্রশংসীতও হয়েছেন। কলাউজানের বিভিন্ন এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার বিচরণ করার সুযোগ হয়েছে। তার দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে করেছেন।
১৩ নভেম্বর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম ভুট্টুর সমর্থনে এলাকবাসীর আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেখানে তার সময়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য প্রদান করেন কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম ভুট্টু।
তিনি বলেন, আপনাদের সমর্থনের জন্য সবাইকে ডেকেছি, আমার ডাকে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন সত্যিই আমি অবিভূত হয়েছি। একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জনসমর্থন ও ভালবাসা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই আগামী কলাউজান ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এলাকার মানুষের সমর্থন নিয়েই নির্বাচন করবো। এলাকার যদি আমার চাইতে যোগ্য কাউকে সমর্থন দেন,তাহলে আমার কোন আপত্তি নেই।
তিনি বলেন, একটি মহল আমি নির্বাচন করবো মর্মে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা মোটেই কাম্য নয়। আমি কি কাউকে বলেছি নির্বাচন করবোনা। আমি যথেষ্ট জনসমর্থন পেয়েছি কলাউজানের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে। কোন দিন পরিষদে বসে বিচারে অন্যায় করিনি। দুর্নীতি করিনি। যতটুকু পেরেছি এলাকার মানুষের পাশে থেকেছি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু আরও বলেন, বিচার মানেই তালগাছ। শালিসী বৈঠকে ১৯/২০ হবে এটাই স্বাভাবিক। আমি তো একটি বিচারে সঠিক রায়টা দিয়েছি। অন্যায় ভাবে কারো কাছ থেকে অর্থ বিনিময় করিনি। প্রত্যেক গ্রামে গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। যেখানে যেখানে গিয়েছি সব খানে একটাই ভালোবাসা, সমর্থন, আপনি (খোরশেদ আলম ভুট্টু) চেয়ারম্যান নির্বাচন করেন। আমরা আপনার পাশেই আছি।
তাই সবার সমর্থন নিয়েই আগামী নির্বাচনে কলাউজানের চেয়ারম্যান পদে নির্বাচন করবো ইনশাল্লাহ। সবার দোআ সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা বলেন, খোরশেদ আলম ভুট্টু একজন শিক্ষিত লোক। তিনি কলাউজানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন কালে কখনো অনিয়ম দেখিনি। অন্যায় কাজ করতে দেখেনি। এলাকার উন্নয়নে কাজ করার চেষ্ঠা করেছেন। তাই গতবারে তাকে মেম্বার নির্বাচিত করেছিলাম বিপুল ভোটের মাধ্যমে। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে খোরশেদ আলম ভুট্টুকে আমরা দেখতে চাই। আমরা খোরশেদ আলম ভুট্টু কে সমর্থন দিচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তিনি বিজয়ী হবেন এটা আমাদের প্রত্যাশা।
মতবিনিময় সভায় কলাউজানের সমাজসেরক মাওলানা আবদুস সবুরসহ এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
