আনোয়ারায় দেওতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের টি-১০ ক্রিকেট সিরিজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২২:৩৬

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় দেওতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ডিএসএ) উদ্যোগে শুরু হয়েছে তিন ম্যাচের টি-১০ ক্রিকেট সিরিজ ২০২৬।

আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে মাহাতা পাটনীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট সিরিজের যাত্রা শুরু হয়। এ আয়োজনে স্থানীয় ক্রিকেটপ্রেমী ও তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মো. জাহাঙ্গীর আলম, আলমগীর টেলিকমের পরিচালক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মফিজুর রহমান, নিহাল মাহমুদ, যুবদল নেতা হাসান মিটু ও মোহাম্মদ হাবীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের প্রকাশিত আনুষ্ঠানিক দলীয় তালিকা অনুযায়ী, প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করছে। ‘এ’ দলে রয়েছেন ১৬ জন এবং ‘বি’ দলে রয়েছেন ১৭ জন খেলোয়াড়।

‘বি’ দলে হাবিব, আর. লিটন, এম. ফয়সাল, মো. জাহেদুল, এস. এম. রেফাত, তারেক এইচ., মো. ওহিদুল ও রাকিবসহ অন্যান্য খেলোয়াড় রয়েছেন। মো. জাহেদুলকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিনিয়র একাদশ নির্ধারিত ৮ ওভারে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র একাদশ নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৫ রান করে।

তিন ম্যাচের এই টি-১০ ক্রিকেট সিরিজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।