পাঁচলাইশে এরশাদ উল্লাহর সঙ্গে বোয়ালখালী পূজা পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১২:২১

আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

২২ আগস্ট শনিবার সকালে নগরীর পাঁচলাইশে সংসদ সদস্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে অবহিত করেন।

এ সময় তারা দুর্গোৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক বিপ্লব দাশ বাবু, বিকাশ নাথ, সুমন ঘোষ, এ্যাডভোকেট রাজীব মল্লিক, বিপ্লব জলদাস, সজল নাথ, সুব্রত চক্রবর্তী, বিপ্লব দাশ, পিন্টু মল্লিক, টিটু নন্দী ও রাজীব ধর প্রমুখ।

সাক্ষাৎটি ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির এক আন্তরিক পরিবেশে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের প্রস্তুতির বিভিন্ন দিক সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতের শেষপর্বে সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।