চরম্বায় স্পোর্টস ইউনিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৪

রায়হান সিকদার, লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা স্পোর্টস ইউনিয়ন ফুটসাল ফুটবল টুূর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

খেলায় দুই শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন অরোরা এফসি বনাম হাজির পাড়া যুব একাদশ।

 

১৯সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন গেল জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।

 

গেস্ট অব অনার ছিলেন চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটন।

 

চরম্বা স্পোর্টস ইউনিয়নের সভাপতি জহির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবিআর সামির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিয়া, অ্যাডভোকেট জসিম উদ্দিন বাবু,উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, সাবেক মেম্বার মোস্তফিজুর রহমান,মাস্টার নুরুল ইসলাম, খেলার পৃষ্টপোষক এরশাদ হোসেন, বিএনপি নেতা মমতাজুর রহমান, ব্যবসায়ী ইলিয়াছ, আলমগীর হোসেন ও রুবেল প্রমুখ।

 

খেলায় অরোরা এফসি ফুটবল একাদশ ২ গোল করে হাজির পাড়া যুব একাদশকে হারিয়ে এক গোলে তারা জয়ী হন।

 

খেলায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেন, খেলায় থাকলে যুব সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে সক্ষম হয়। খেলা মানুষকে মনকে প্রফুল্ল দেয়। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি অনেক বেশি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। অনেক যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক,জোয়াসহ বিভিন্ন ধরণের খারাপ কাজ থেকে বিরত থাকে। সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠান এছাড়াও চরম্বার সকল ক্রীড়ামোদী ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।