বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি’ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৯

ফটিকছড়ি ঐতিহ্যবাহী বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী-২০২৭ সফল ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের হলরুমে মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী শুধুমাত্র একটি বিদ্যালয়ের অনুষ্ঠান নয়, বরং এটি একটি প্রজন্মের স্মৃতি, শিকড়, ঐতিহ্য ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ।

এই আনন্দঘন ক্ষণকে সর্বজনীন, প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিয়াজান, মাস্টার অজিত ধর, ইঞ্জিনিয়ার নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, মাস্টার বাবলা দে, মোহাম্মদ নিজাম সিকদার, মাস্টার নাজিম সিকদার, মোহাম্মদ জানে আলম, সাংবাদিক শ্যামল নন্দী, রুবেল ভট্টাচার্য, মোহাম্মদ শাহাজান উদ্দিন শান্ত, মোহাম্মদ ইউসুফ, নাছির উদ্দীন, মোহাম্মদ মামুন, রাশেদ, রনি, শহিদুল, তৌহিদুল আলম, মুন্না, ইমন দে সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।