হোম অ্যান্ড হাইজিন কেয়ার খাতে নতুন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্লিট্জ।
‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’ ট্যাগলাইন নিয়ে আসা এ ব্র্যান্ডটি বাজারে এনেছে কানাডিয়ান প্রতিষ্ঠান ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড।
আজ শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখান বাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের সামনে তুলে ধরা হয় ব্লিট্জের বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সল্যুশন; যা প্রতিদিনের বাসাবাড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মো. মোরশেদ আলম এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক শেয়ারহোল্ডার, পরিবেশক, অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী আয়োজনে ব্লিট্জ তাদের বিভিন্ন পণ্যের প্রদর্শনী করে। এর মধ্যে রয়েছে ১ কেজি, ৫০০ গ্রাম, ২০০ গ্রাম ও ৪০ গ্রাম প্যাকেটের ডিটারজেন্ট পাউডার।
১২৫ গ্রাম ও ৭৫ গ্রামের ডিশওয়াশিং বার এবং ৫০০ মিলিলিটার ও ২৫০ মিলিলিটারের ডিশওয়াশিং লিকুইড।
প্রতিষ্ঠানটির দাবি, প্রতিদিনের জেদি দাগময়লা দূর করে পরিবারকে পরিচ্ছন্ন ও সজীব রাখতে এসব পণ্য কার্যকর ভূমিকা রাখবে।
ব্লিট্জের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী বলেন, “ব্লিট্জের মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে চাই, যেখানে ক্লিনিং সল্যুশন সবার জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী হবে এবং একইসাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।
বর্তমানে ক্রেতারা তাদের পরিবার ও বাসাবাড়ির জন্য ভরসা করতে পারবেন এমন পণ্য চান। উদ্ভাবন ও ক্রেতাদের ভাবনাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে বিশ্বস্ত নাম হয়ে উঠতে চাই।”
আয়োজনে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অতিথিদের সামনে ব্লিট্জের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রেতাদের প্রয়োজন ও বাজারের চাহিদাকে গুরুত্ব দিয়ে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ক্লিনিং সল্যুশন পৌঁছে দিতে কাজ করবে ব্লিট্জ।
একইসঙ্গে প্রতিদিনের জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আত্মবিশ্বাসী করে তুলতে চায় ব্র্যান্ডটি।

