চট্টগ্রাম নগরের হামজারবাগ বিবিরহাটস্থ মাদ্রাসা–ই–শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে পবিত্র আহলে বাইতে রাসুল (দ.)-এর স্মরণে পাঁচ দিনব্যাপী শোহাদা–ই কারবালা মাহফিলের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় রবিবার (২১ জুন) প্রতিবছরের ধারাবাহিকতায় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন, “আহলে বায়াতে রাসুলের (দ.) প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসাই হলো ঈমান এবং প্রকৃত ইসলামের মূল ভিত্তি।”
প্রধান আলোচক ছিলেন কুমিল্লা গিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুফতি বাকী বিল্লাহ আযহারী।
তিনি বলেন, “ঈমানদার মুসলমান ও মোনাফিককে চিহ্নিত করার অন্যতম কষ্টিপাথর হলো শোহাদা–ই কারবালা।”
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল চট্টগ্রামের জ্যেষ্ঠ ব্যুরো চিফ নাসির উদ্দিন হায়দার।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার সাবেক প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম এবং মাদরাসা–ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর শিক্ষক মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য নুরুল করিম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মাওলানা মুজিবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শোহাদা–ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো–চেয়ারম্যান ফজলুল হক ফজু, এম মাকসুদুর রহমান হাসনু ও সৈয়দ মোহাম্মদ হাবীব বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন, আকতার মিয়া, মুহাম্মদ ওমর–ফারুখ, শফিকুল ইসলাম শফিক, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, কাজী আশরাফ হোসাইন, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ ফারুক, মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, টিপু, মোহাম্মদ নুরমিয়া, জাহেদ সরওয়ার, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, ইকবালসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
আয়োজকেরা জানান, শোহাদা–ই কারবালার আত্মত্যাগ, আদর্শ ও আহলে বাইতে রাসুলের প্রতি ভালোবাসার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পাঁচ দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলের বাকি দিনগুলোতেও ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

