পদুয়া নয়া পাড়া বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান

পরিদর্শনে এলজিইডি প্রকৌশলী

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:২২

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২ কর্তৃক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাত হোসেন স্বাধীনের মাধ্যমে অত্র এলাকার কৃতি সন্তান, পদুয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্ঠায় মসজিদের উন্নয়নের জন্য এই প্রকল্পটি প্রদান করা হয়।

২০ আগস্ট (বৃহস্প্রতিবার) সকালে পদুয়া নয়া পাড়া বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নের প্রকল্পের কাজ শুরু করার পুর্বে পরিদর্শনে আসেন উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ।

এসময় পদুয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, দক্ষিণ জেলা মৎস্য জীবি দলের আহবায়ক জসিম উদ্দিন, পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, ইউপি সদস্য আমানুল হক আমান, উপজেলা এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী আবদুল হামিদ, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবু, যুবদল নেতা মামুন,দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহসহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২ কর্তৃক ৩লাখ টাকা বরাদ্দকৃত পদুয়া নয়া পাড়া বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নের কাজ দ্রুত সময়ে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ।