কলাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে লোহাগাড়ার ইউএনও

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ০০:১৬

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজানের রসুলাবাদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বায়েজীদ-বিন-আখন্দ।

২৯আগস্ট (শনিবার) রাতে তিনি ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শনে যান।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার চেক প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব খোরশেদুল আলম এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বশির আহমদ।