রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ একটি সন্ত্রাস, মাদকমুক্ত, জুয়ামুক্ত ,আধুনিক ও নিরাপদ বড়হাতিয়া গড়তে সবার সহযোগিতা কামনা করছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ।
প্রতিবেদকের সাথে বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফের কথা হলে তিনি উপরোক্ত কথাগুলো নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ বলেন,জনপ্রতিনিধিত্ব মানুষের ওপর কর্তৃত্ব করার কোনো সুযোগ নয়; বরং এটি মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও বিশ্বাসের চেয়ে বড় কোনো পদ বা সম্মান নেই। নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে আমি কখনো সরে যাব না। মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় পরিচয়।”
তিনি আরও বলেন, বড়হাতিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠাই তার অন্যতম অঙ্গীকার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বড়হাতিয়া ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চান তিনি।
