পদুয়াবাসীর আশার আলো দিয়ে প্রকৃত সেবক হতে চান নুরুল ইসলাম সিকদার

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৯

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে নতুন এক আশার আলো হয়ে মানুষের প্রকৃত সেবক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কাজ করতে চান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার।

“শাসক নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই” এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ইতোমধ্যেই তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পদুয়ার বিভিন্ন গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন। পাচ্ছেন এলাকাবাসির ভালবাসা , সহযোগিতা ও জনসসর্থন।

পদুয়া ইউনিয়নের আলি সিকদার পাড়া গ্রামের সন্তান নুরুল ইসলাম সিকদার। দীর্ঘ দিন ধরে এলাকায় সুনামের সাথে মানুষের কল্যানে রাজনৈতি করে আসছেন। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব উপস্থিতি।

গেল বন্যায় পদুয়াবাসীর বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে গিয়েছেন, দিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা,আর্থিক সহায়তা প্রদান। পেয়েছিলেন মানুষের ব্যাপক ভালোবাসা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম সিকদার স্বচ্ছ ইমেজ এবং জনহিতকর কাজের কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তুঙ্গে। তিনি এলাকার ভালোবাসার মানুষ হিসেবে তিনি সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। আমরা চাই তিনি চেয়ারম্যান হিসেবে এই ইউনিয়নের হাল ধরুন।”

আবদুল করিম নামে একজনের সাথে কথা হলে তিনি জানান, এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদে তার নিয়মিত অনুদান এবং এলাকার মানুষের পাশে থাকার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর কয়েকজন লোকদের সাথে কথা বলে তারা জানান, তিনি পদুয়ার বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে চলেছেন। আমরা আশাবাদী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমাদের প্রত্যাশা।

নিজের অনুভূতি প্রকাশ করে পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক নুরুল ইসলাম সিকদার বলেন “আমি ক্ষমতার মোহে নয়, বরং পদুয়া ইউনিয়নের মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন , এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করে পদুয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, সততা, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার সঠিক সমন্বয় ঘটলে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার আগামী নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় বিশ্বাস করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার পদুয়াবাসীর কাছে দোআ,সহযোগিতা,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।