রায়হান সিকদার, লোহাগাড়াঃ
মেম্বার যদি নির্বাচিত হই চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়ার সময় কোন ধরণের টাকা পয়সা দিতে হবেনা। আমার ওয়ার্ডের মানুষকে বিনামুল্যে চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মোঃ আব্দুর রশিদের সমর্থনে এলাকাবাসীর নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মাস্টার হাট চিতা মার্কেটস্থ দিঘীর পাড় এলাকায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আমিরাবাদ ইউপির ২নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সমাজসেবক হাফেজ মোঃ আব্দুর রশিদ উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
মেম্বার পদপ্রার্থী হাফেজ মোঃ আব্দুর রশিদ বলেন, আমি আপনাদের সেবক হতে চাই। বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে কাজ করেছি। এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরে ঘরে বৃষ্টিতে ভিজে ভিজে আর্থিক সহায়তা ও ত্রাণ সহায়তা প্রদান করেছি। কোন ধরণের অন্যায় কাজ করবোনা। তিনি আরও বলেন, নির্বাচিত হলে একটি সন্ত্রাসমুক্ত, মাদক ও ইভটিজিং মুক্ত ওয়ার্ড গড়তে কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় এলাকার বাসিন্দারা বলেন, আব্দুর রশিদ একজন নির্যাতিত ও নিপীড়িত মানুষ। আমরা আশা করছি তিনি কোন অন্যায় কাজ করবেনা। তাকে আমরা আমিরাবাদের ২নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত করলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করবে। কোন দুর্নীতি ও অন্যায় কাজ করবেনা বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।
মতবিনিময় সভায় মেম্বার প্রার্থী আব্দুর রশিদের শুভাকাঙ্খী, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল হক, এলাকার বাসিন্দা মাওলানা মুসা তুরাইনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ ২নম্বর ওয়ার্ডের নারী-পুরুষসহ অনেকেই উপস্থিত ছিলেন।
