চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া শাখায় কেক কেটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
২৭সেপ্টেম্বর বিকেলে ব্যাংকের হল রুমে আয়োজিত আল আরাফাহ ইসলামী ব্যাংক পদুয়া বাজার শাখা ব্যবস্থাপক আলহাজ্ব আশরফ হোসেন খান এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৩ নং পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজার অপারেশন ফরিদ আহমদ, আলমগীর সওদাগর, নুরুল আমিন সওদাগর,জসিম উদ্দিন সওদাগর, মুজিবুর রহমান সওদাগর, মুহাম্মদ জয়নাল আবেদীন ব্যাংকের সহকারী অফিসার বৃন্দসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মাদ হারুন সাহেব।
আলোচনা সভা শেষে ৩১ বছর উপলক্ষে একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
