আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন -২৬ উপলক্ষে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১অক্টোবর সন্ধ্যায় উপজেলা পাবলিক হলে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।
তিনি তার বক্তব্যে বলেছেন, লোহাগাড়ায় এবার ১১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। পূজায় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। রাত এগারোটার পর কোন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার না করতে তিনি পরামর্শ দেন। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাস্টার জাহাঙ্গীর আলম, কলাউজান ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম ভুট্টু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল হক, এনসিপির লোহাগাড়ার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য,পরিষদের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, শিক্ষাবিদ প্রদীপ কুমার দাশ, সুভাষ চন্দ্র নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন বিশ্বাস, দক্ষিণ জেলাধীন লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন নাথ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
