নবগঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচনী প্রচার সমন্বয়ক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক রতন তানিম।
ইপিজেড থানা এলাকায় সামাজিক আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশ-জনতা সুসম্পর্ক বৃদ্ধি এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে ঘোষিত এই নতুন কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে মোঃ মানিক রতন তানিম জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশের সাথে জনগণের ইতিবাচক সেতুবন্ধন তৈরি করতে তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। একই সাথে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, সিএমপির ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
