শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে কতটা প্রস্তুত, তা যাচাই করতে চার সদস্যের অডিট টিম পাঠিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)।
সংস্থাটির তত্ত্বাবধানে প্রথমবারের মতো হতে যাওয়া এই নিরাপত্তা অডিটের কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ (BG-615) ফ্লাইটে অডিট টিমটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ICAO-এর Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA)-এর আওতায় পরিচালিত এই অডিটে অংশ নিচ্ছেন চার সদস্য।
তাঁরা হলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
চার দিনের এই নিরীক্ষায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই করা হবে।
