লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এসিল্যান্ডের অভিযান, রয়েল ফার্মেসীকে ১০হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার, লোহাগাড়াঃ প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৮

চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রয়েল ফার্মেসীকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

১নভেম্বর (রোববার) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।

অভিযান কালে লোহাগাড়া থানার এসআই জাহাঙ্গীর আলমসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন, জেলা এনএসআই, চট্টগ্রাম এর তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার বট বটতলী মোটর স্টেশনের স্কুল রোড এলাকায় ‘রয়েল ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত ফার্মেসীর মালিক মিনহাজ উদ্দিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ ধারায় দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি