চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আহাদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদুল ইসলাম বরিশাল জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত রয়েছেন ।
নিহতের সহকর্মী আমজাদ জানান , সন্ধ্যার দিকে লোহাগাড়া থানার সামনে সড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপনের কাজ করছিলেন। উপরে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিল আমারা জানিনা মইয়ের উপর উঠে কাজ করার সময় অসাবধানতাবশত আহাদুল ইসলাম ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন
এতে তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
