লোহাগাড়ায় ৮হাজার পিস ইয়াবা ও নোহা গাড়ি জব্দ, মহিলাসহ চারজন আটক

রায়হান সিকদার, লোহাগাড়াঃ প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০০:৪৭

চট্টগ্রামের লোহাগাড়ায় ৮হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ, মহিলাসহ ৪জন কে আটক করেছে থানা পুলিশ।এসময় একটি নোহা গাড়িও জব্দ করা হয়।

১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন যথাক্রমে কুমিল্লা মুরাদনগর সোনাপুর এলাকান মিজানুর রহমানের পুত্র নোহা গাড়ির চালক শাকিল (২৬), বিপাড়া উপজেলার তেতভূমি এলাকার রানু মিয়ার পুত্র সজীব (২৮) ,কোতোয়ালী থানার কুচাইতলি এলাকার বিল্লাল হোসেনের পুত্র মোঃ খোকন ইসলাম, (২৯) এবং টাঙ্গাইল মধুপুর আশ্রা থানা এলাকার আবদুল কুদ্দুছের পুত্র সুমা খাতুন (২১)।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় নোহা গাড়ি থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৮হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, চারজন ইয়াবা পাচারকারীদেরকে আটক করে, ইয়াবা কাজে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।