back to top

সূর্যগিরি আশ্রমে স্বর্গীয় শান্তিপদ আচার্য্যের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৬:২৭

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সংগঠনের উপদেষ্টা, পটিয়াস্থ দক্ষিণ ভূর্ষি নিবাসী স্বর্গীয় শান্তিপদ আচার্য্যের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১০টায় সূর্যগিরি আশ্রমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন।

সভা পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি টিটু চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, উপদেষ্টা উজ্জ্বল আচার্য্য, নির্বাহী সদস্য স্বপ্না আচার্য্য, রত্না আচার্য্য, অর্চ্চনা রানী আচার্য্য, সোমা গুহ, কাশ্মিরি দাশ, মুন্নি দাশ, মৌসুমি চৌধুরী, সংগঠনের সভাপতি দীমান দাশ, সহ-সভাপতি রুবেল শীল, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সদ্দার, সাজু সদ্দার, মৃদুল দে, কলিন্স দাশ, সীমা দাশ, মনোরঞ্জন দাশ, প্রিন্স দাশ, সুইটি আচার্য্য, সজীব শীল, রাজীব আচার্য্য, সজীব আচার্য্য, রাহুল আচার্য্য, অভিবসু মল্লিক এবং মিঠু দাশ গুপ্তসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন পণ্ডিত উজ্জ্বল আচার্য্য ও পণ্ডিত কানু চক্রবর্তী।

বক্তারা বলেন, স্বর্গীয় শান্তিপদ আচার্য্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।

সংগঠনের প্রতি তাঁর নিবেদন, ত্যাগ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা মালিক মওলা হুজুরের রাতুল চরণে এবং মাইজভাণ্ডার শরীফে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি দরবারের কৃপা ও আশীর্বাদ বর্ষণের জন্য প্রার্থনা জানান।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শান্তিপদ আচার্য্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ছেলে রাহুল আচার্য্যের হাতে মরনোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়।