চট্টগ্রামে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলী মর্তুজা খাঁনের সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান (এমপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন জামান, যুগ্ম আহ্বায়ক; ইয়াসিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি; আহমদ আলম রাসেল, যুগ্ম আহ্বায়ক; আনোয়ার হোসেন লিপু, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি; এইচ এম রাশেদ খান, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল; মাইন উদ্দিন রাশেদ, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এবং হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

