নাট্যচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে বয়ান শিল্পাঙ্গন ঘোষণা করেছে ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি।
২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সংগঠনটি নাটক মঞ্চায়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করেছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্য অভিনেতা সাজু বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাট্য অভিনেত্রী মুক্তা সাহা।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির ইসলাম মামুন ও অনিক বড়ুয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল্লাহ মো: সাজিদ।
তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন প্রান্ত ভৌমিক। পাঠ ও প্রকাশনা সম্পাদক হয়েছেন অবন্তি বিশ্বাস। মঞ্চ ও রিহার্সাল কর্মশালা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রক্তিম বড়ুয়া।
এ ছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ সারথী দে এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন পলক বড়ুয়া।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারহানা আক্তার, জান্নাতুল কবিতা, প্রিয়ন্তী দে, রিক্তা বড়ুয়া, ইয়াসমিন রেশমি, ত্রিধা পাল মান, রাইসা, প্রাণেশ দত্ত, সাজ্জাদ শাকিল এবং অভিলাষ মাহমুদ।
নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে।
বিশেষ করে নিয়মিত নাট্যচর্চা ও মঞ্চায়নের পাশাপাশি পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে বয়ান শিল্পাঙ্গনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটির সকল সদস্যের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালক সায়েম উদ্দীন আগামী দুই বছরে পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা, নিয়মিত অনুশীলন ও নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন কমিটির হাত ধরে বয়ান শিল্পাঙ্গন তার নাট্যচর্চার ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে-এমন প্রত্যাশাই এখন সংগঠনের সঙ্গে যুক্ত নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের।
মঞ্চের আলো, নাটকের বয়ান আর সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে সংগঠনটি আরও প্রাণবন্ত ও বিস্তৃত পরিসরে এগিয়ে যাবে-এমন প্রত্যয় নিয়েই শুরু হলো বয়ান শিল্পাঙ্গনের নতুন পথচলা।
