রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক পাচারকারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
৩ সেপ্টেম্বর (বৃহস্প্রতিবার) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই ইয়াছিন আরাফাত ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে তাকে আটক করে।
আটককৃতের নাম গোপালগঞ্জের কাসিয়ানি উপজেলার নাওরা এলাকার মোঃ আশরাফ মুল্ল্যার ছেলে সুমন মুল্যা (৩২)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই ইয়াছিন আরাফাত ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে বৃহস্প্রতিবার) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে প্রাইভেট কার যাহার রেজিঃ নং চট্টমেট্রো -গ-১২-২৩১০ গাড়িতে তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারি আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন,আটককৃত মাদক পাচারকারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং একইদিন সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
