রায়হান সিকদার,লোহাগাড়াঃ
নবী হযরত মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন।
৩ সেপ্টেম্বর রাতে শাহ ছাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী সঃ ১০ম দিবসে বিশেষ মেহমানের বক্তব্যে পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের কৃতি সন্তান, মালেশিয়া প্রবাসী, তরুণ সমাজসেবক সাহাব উদ্দিন সিআইপি এ কথা তুলে ধরেন।
তিনি বলেন, রসুল (সঃ) জীবন ছিল সত্য, ন্যায়, ক্ষমা, দয়া, মানবতা ও উত্তম চরিত্রের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সিরাত মাহফিলের উদ্দেশ্য শুধু নবীজি এর জীবনী আলোচনা করা নয়; বরং তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা। নবীজি আমাদের শিখিয়েছেন সত্য কথা বলতে,অন্যায় থেকে বিরত থাকতে,মাতা-পিতার সম্মান করতে, প্রতিবেশীর হক আদায় করতে,
দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে।
সাহাব উদ্দিন সিআইপি আরও বলেন, আমাদের সমাজে নানা ধরনের অশান্তি, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দেখা যায়। আমরা যদি সত্যিকার অর্থে রাসুলুল্লাহ এর আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের পরিবারে শান্তি আসবে, সমাজে সম্প্রীতি বাড়বে এবং দেশ আরও সুন্দর হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে রাসুলুল্লাহএর জীবন সম্পর্কে জানতে হবে, তাঁর চরিত্র অনুসরণ করতে হবে এবং মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও অন্যায় থেকে নিজেদের দূরে রাখতে হবে। একজন আদর্শ মুসলিম তরুণই পারে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে সুন্দর করতে। তিনি আরো বলেন, নবীজি কে শুধু ভালোবাসব না, তাঁর সুন্নাহ ও আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসুলুল্লাহর সত্যিকারের উম্মত হিসেবে আমরা কাজ করবো, তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
সুন্দর সিরাত মাহফিলের আয়োজক কমিটি, সম্মানিত আলেম-উলামা এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।
মাহফিলে অনেক আলেম-ওলামাগণসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
