চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ১নম্বর ওয়ার্ড মেম্বার ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় বড়হাতিয়া মিয়াজি পাড়া ফুটবল একাদশ কে হারিয়ে রঙ্গী পাড়া ফুটবল একাদশ বিজয় লাভ করে। মিয়াজি পাড়া ফুটবল একাদশ ১, রঙ্গী পাড়া ফুটবল একাদশ ৫।
৪সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক রানার সার্বিক তত্বাবধানে এ খেলা সম্পন্ন করা হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন গেল নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির চট্টগ্রাম-১৫আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।
উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।
আয়োজক কমিটির উপদেষ্ঠা ব্যবসায়ী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, সমশুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসএম চিশতি, ব্যবসায়ী নাজিম উদ্দিন বাচ্চু, প্রবাসী হাজি সেলিমসহ অনেক ক্রীড়ামোদি ব্যক্তিগর্ণ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রপি তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
