মাইজভাণ্ডার দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৬

মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের ব্যবস্থাপনায় গাউসুলআজম মাইজভাণ্ডারীর একক উত্তরাধিকারী পৌত্র অছিয়ে গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে ০২ সেপ্টেম্বর বুধবার বাদ আছর হতে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ছদারত করেন অছিয়ে গাউসুলআজম কর্তৃক মনোনীত মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, মোন্তাজেম,সাজ্জাদানশীনে দরবার, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও মোন্তাজেম,সাজ্জাদানশীনে দরবার, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।

এতে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরী, আল্লামা মুফতি আবুল কাশেম নূরী, আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা মুফতি সৈয়দ বাকি বিল্লাহ আযহারী, আল্লামা সৈয়দ ইব্রাহীম কাশেম কাঞ্চনপুরী,আল্লামা সৈয়দ মাসুম কামাল আযহারী, আল্লামা মোখতার আহমদ রজভী, আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী, আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী মাইজভাণ্ডারী, আল্লামা মুহাম্মদ মুজিবুল হক প্রমূখ।

‎মাহফিলে আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভান্ডারীদের মধ্যে প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল হক আসিফ, সৈয়দ সাকলাইন মাহমুদসহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

‎কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসান ও মাওলানা আবুল কাসেম মুহাম্মদ জহুরুল হকের যৌথ সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, আব্দুল হামিদ ও মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুলসহ, জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ,আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর শাখা-দায়রাসহ সর্বস্তরের আশেকানে মোস্তাফা (দ.),আশেকানে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ দলে দলে জুলুস সহকারে এই মহতি মাহফিলে যোগদান করেন।

একই সাথে মহতি অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কর্তৃক পরিচালিত গাউছিয়া আহমদিয়া হেফজখানা ও হোসাইনী এতিমখানার দুইজন হেফজ সমাপ্ত ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান করা হয়।

‎পরিশেষে সংগঠনের কেন্দ্রীয় দারুত্ত্বালীম মাওলানা মুহাম্মদ ওসমান গনী মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন।