লোহাগাড়ায় পিস্তল, গুলি, ইয়াবাসহ সরঞ্জামাদি জব্দ, দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ গুলি এবং দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ফুটন পিক-আপ গাড়িসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের আবুল কালামের পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) এবং একই সদর উপজেলার খুরুশকুল মনু পাড়ার আলী আহমদের পুত্র রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ এর নেতৃত্বে থানার এসআই বিপ্লব চন্দ্র নাহা সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী ফুটন পিক-আপ গাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছে তল্লাশি করে ১ টি পিস্তল, ২টি ম্যাগজিন, এবং ১৩ রাউন্ড ৭.৬৫ এর গুলি এবং দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবদুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে শুক্রবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।