স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন গড়তে পদুয়ায় চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ নুরুল আবছার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭

রায়হান সিকদার,লোহাগাড়াঃ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিকরণ, ইউনিয়ন পরিষদের সেবা, দুর্নীতিমুক্ত করা, সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে থাকা, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত ও নিরাপদ সমাজ গঠন এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রসারে কাজ করতে সবার

সহযোগিতা চাইলেন পদুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপি থেকে চেয়ারম্যান পদে নুরুল আবছারের নাম লোকমুখে শুনা যাচ্ছে।

চায়ের দোকানে ইতিমধ্যে যারা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন তাদের মধ্যে মোহাম্মদ নুরুল আবছারের নামও বেশ আলোচনায়। দোকানেও এমন গুঞ্জন শুনা যাচ্ছে।

মানুষের সমর্থন, সহযোগিতা নিয়েই আগামী ইউপি নির্বাচনে পদুয়ায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মোহাম্মদ নুরুল আবছার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছেন। তিনি একজন সাবেক ছাত্রনেতা ও সাবেক লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন।

নুরুল আবছার উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের আলহাজ্ব রশিদ আহমদ সুযোগ্য সন্তান এবং সাবেক ছাত্রনেতা আলহাজ্ব ইস্কান্দার মির্জার ছোট ভাই।

তিনি ইতিমধ্যে পদুয়াবাসীর জনসমর্থন পেয়েছেন। তাই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

পদুয়া ইউপির নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল আবছারের সাথে যোগাযোগ হলে তিনি প্রতিবেদককে বলেন, জনগণের সমর্থন, ভালবাসা ও সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনে অবশ্যই চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।ইতিমধ্যে জনগণ আগ্রহ প্রকাশ করেছে,সমর্থন দিচ্ছে। জনগণের জনসমর্থন নিয়েই ইনশাল্লাহ একজন সেবক হতে নির্বাচনে প্রার্থী হব । আমি খুব আশাবাদী, এলাকায় আমার জনসমর্থন অনেক রয়েছে,মানুষের ভালবাসা পেয়েছি।আমার জানামতে, আমি কারো ক্ষতি করিনি,কারো সাথে অন্যায় কাজ করিনি। পদুয়ার মানুষ আমাকে অনেক ভালবাসা দেখিয়েছে। তাই জনগণ সমর্থন, এলাকাবাসীর ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে পদুয়ায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবো। একজন সেবক হয়ে কাজ করায় আমার অঙ্গীকার।

চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আবছার আরো বলেন, একটি মডেল পদুয়া ইউনিয়ন গড়তে চাই, মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চাই। নির্বাচিত হলে একটি স্বচ্ছতা,জবাবদিহিতা, মডেল ইউনিয়ন গড়তে আমি বদ্ধ পরিকর।

পদুয়ার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল আবছার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।