চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ মল্লিক ছোবাহান বারদোনা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির নতুন সভাপতি, উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার বাসিন্দা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিধুভূষণ মজুমদারের ছেলে, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব উজ্জল মজুমদার কে বরণ করে নিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৮সেপ্টেম্বর (সোমবার) সকালে তিনি বিদ্যালয়ে আগমন করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থীরা। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং সকল শিক্ষার্থীদের ক্লাস রুমে গিয়ে শিক্ষার্খীদের কথা শুনেন, তাদের সাথেও কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত রাজ লক্ষী দত্ত, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুচ, সাবেক মেম্বার আতাউর রহমান বাবুল, বর্তমান মেম্বার নেজাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, এলাকার বাসিন্দা প্রসেনজিং পালসহ সকল শিক্ষক সহ অন্যন্যেরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নতুন সভাপতি উজ্জল মজুমদার বলেন, প্রথমে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্যার এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্যারের প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি।
তিনি বলেন, এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষকদের সাথে বসেছি, তাদেরকে বলেছি শিক্ষার্থীদের কে পড়ালেখায় কোন ধরণের অবহেলা করা যাবেনা। সামনের যে এসএসসি পরীক্ষায় ভাল মানের ফলাফল অর্জন করতে আমার যা যা করণীয় তা করবো। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আমার স্বর্গীয় পিতা ছিলেন। এই বিদ্যালয়ের আমাদের, সবার। তাই বিদ্যালয়ের সুনামকে এগিয়ে নিতে আমার অবস্থান থেকে সবধরণের কাজ করে যাবো।শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে চাই।
বিদ্যালয়ের নতুন সভাপতি উজ্জল মজুমদার আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। এই পথচলায় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
