চট্টগ্রামের লোহাগাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স এর আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় দুই শক্তিশালী দল প্রতিদ্বন্দিতা করেন শ্রীমঙ্গল ফুটবল একাডেমী মৌলভী বাজার সিলেট বনাম বনরূপা কিংস বান্দরবান। খেলায় ১-১ গোলে ড্র হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী।
প্রীতি ফুটবল ম্যাচের প্রধান সমন্বয়কারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম।
গেস্ট অব অনার ছিলেন বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি নাছির উদ্দিন, বান্দরবান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ রফিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম জকরিয়া, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রেজাউল বশির চৌধুরী , হক রাইচ এজেন্সীর ডাইরেক্টার মোজাফ্ফর আহমদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম সাহাব উদ্দিন, আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ইমামুল আবেদীন চৌধুরী রিপন, পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবাব, চকরিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান নিশান, ব্যবসায়ী কুতুব উদ্দিন, আবু তাহের, খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মাঠের অনেক ঐতিহ্য রয়েছে। এ মাঠকে সংস্কারের জন্য,আগামীতে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন মোরসেল মাহমুদ ও কফিল উদ্দিন।
খেলা পরিচালনা করেন জাতীয় রেপারী সৈয়দ করিম। সহকারি রেপারি ছিলেন বাচ্চু ও আবদুস কুতুবী।
খেলায় সঞ্চালনায় ছিলেন কায়সার হামিদ ও আবদুস সবুর।
