লোহাগাড়ায় আন্তর্জাতিক দুূর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ০০:০১

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

‎‎এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির,লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎‎এর পরে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উদ্ধারকৌশলবিষয়ক সচেতনতামূলক মহড়া (মক ড্রিল) প্রদর্শন করা হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কৌশল তুলে ধরা হয়।