back to top

‘ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচারে তাঁর অবদান অনন্য’

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:২১

চট্টগ্রামে ‘ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)-এর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, মুফতিয়ে আজম, শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)-এর চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে গত শনিবার (১৩ জুন) ২৭ জিলহজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহছুফি ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী।

আলোচনায় অংশগ্রহণ করেন পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মুফতি আল্লামা ইব্রাহিম আলকাদেরী, পীরজাদা মুফতি আল্লামা বাকী বিল্লাহ আযহারী আল মাইজভান্ডারী, আল্লামা আ.ন.ম নাজমুল হোসেন নঈমী ফরহাদাবাদী, এডভোকেট আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালী ফরহাদাবাদী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান ও মাওলানা জামাল উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) ছিলেন সুন্নিয়ত ও তরিকতের একনিষ্ঠ খাদেম। তিনি আজীবন দ্বীনি শিক্ষা, সমাজ সংস্কার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। বক্তারা তাঁর কালজয়ী লেখনী, গবেষণামূলক কর্মধারা এবং এদেশে ইলমে দ্বীন বিস্তারে তাঁর অবদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তাঁরা আরও বলেন, আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)-এর আদর্শ, চিন্তাধারা ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সেমিনার শেষে মিলাদ, মোনাজাত এবং উপস্থিত সবার মধ্যে তাবরুক বিতরণ করা হয়।